শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ঠাকুরগাঁওয়ে ভাতিজি হত্যা মামলার আসামীর কারাগারে মৃত্যু!

ঠাকুরগাঁওয়ে ভাতিজি হত্যা মামলার আসামীর কারাগারে মৃত্যু!

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা কারাগারে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাজতির নাম ধর্ম নারায়ণ (৫২)। মঙ্গলবার সকালে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠাকুরগাঁও জেল সুপার জাবেদ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ম নারায়ণ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কতর্ব্যরত চিকিসৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে। উল্লেখ্য যে, ধর্ম নারায়ণ একটি হত্যা মামলার প্রধান আসামি। গত ২১ আগষ্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকার পাড়ায় নিজের ভাতিজি বনবাসী বর্মন (৪৫) কে দায়ের কোপ দিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com