শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাত লক্ষাধিক টাকার অনুদান প্রদান

ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাত লক্ষাধিক টাকার অনুদান প্রদান

স্বপন দাস, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নিজস্ব অর্থায়নে জেলার দুইশত ছয়জন ব্যক্তির মাঝে কন্যা বিয়ের অনুদান, শ্রমিকের মৃত্যুজনিত এককালীন ভাতা, অসুস্থ্য শ্রমিকের চিকিৎসা খরচ ও শ্রমিকদের ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ হিসেবে সাত লক্ষাধিক টাকার অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের বাসষ্ট্যান্ডের নিজস্ব কার্যালয় চত্বরে এ অনুদানের টাকা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জয়নউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো ও জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির উপদেষ্টা ইন্দ্রজিৎ গুহ ঠাকরতা রিংক, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া প্রামাণিক, ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি কাশেম আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সুজন আলী, জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস, আইনুল হক প্রমুখ। আলোচনা শেষে জেলার বিভিন্ন এলাকার দুইশত ছয়জন দুস্থ্য ও অসহায় শ্রমিক ও তাদের প্রতিনিধিদের মাঝে সাত লক্ষাধিক টাকা তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিপূর্বে এ ধরণের কার্যক্রম ছিলো না বললেই চলে, তবে এখন থেকে প্রত্যেক বছর এ ধরণের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এর আগে সংগঠনের মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ভুট্টো মিয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com