বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
২৮-৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ

২৮-৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ

নির্বাচনে নিরাপত্তা

ষ্টাফ রির্পোটারঃ নির্বাচনে নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এই চার দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, নিরপত্তার কথা চিন্তা করে গত শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘জাহাজ চলাচল বন্ধ রাখার বিষয়টি প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে।’

সেন্টমার্টিন আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, ইতিমধ্যে প্রশসনের পক্ষ থেকে আমাদের এ খবর দেওয়া হয়েছে। মৌসুমে সামান্য ক্ষতি হলেও রাষ্ট্রীয় সুবিধার কথা মাথায় রেখে বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার। এটি ভালো উদ্যোগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com