সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
অমর একুশে গ্রন্থমেলার জন্য ৬ শতাধিক স্টল বরাদ্দ

অমর একুশে গ্রন্থমেলার জন্য ৬ শতাধিক স্টল বরাদ্দ

ডেস্ক নিউজঃ অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ অংশ নেওয়ার জন্য ৬ শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যেকার রয়েছে ৪২টি প্যাভিলিয়ন। দেশের বিভ্ন্নি প্রকাশনা প্রতিষ্ঠানকে এ সব স্টল বরাদ্দ দেওয়া হয়। মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির পক্ষ থেকে এ সব স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। অতীতের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানেই মাসব্যাপী এই মেলার আয়োজন করা হচ্ছে।

এবারের মেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘বিজয় : ১৯৫২ থেকে ১৯৭১ এবং নবপর্যায়’। আগামী ১ ফ্রেুব্রুয়ারি বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস।

বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ সাংবাদিকদের এ সব তথ্য জানান।

তিনি জানান, এবারের মেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে বাঙালির বিজয়কে উপলক্ষ্য করে। বিজয়ের পঞ্চাশ বছরকে সামনে রেখে এই বিয়ষকে মূল থিম হিসেবে গ্রহণ করা হয়েছে। মেলার মূল মঞ্চে এ বিষয়কে ধারণ করে ধারাবাহিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠকরা অংশ নেবেন।

মেলায় অংশ নেওয়ার জন্য দেশের প্রকাশনা সংস্থাগুলোকে বিভিন্ন মানের মোট ৬ শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ দেয়া হয়েছে বিভিন্ন মানের মোট ৪২টি প্যাভিলিয়ন। বড় প্যাভিলিয়ন ১০টি, ৬ ইউনিটের প্যাভিলিয়ন ১৩টি এবং ৪ ইউনিটের প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে ১৯টি। এ সব স্টল ও প্যাভিলিয়ন থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। অন্যদিকে একাডেমির ভেতরে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ১০০ স্টল থাকবে।

বাংলা একাডেমি পরিদর্শনকালে দেখা যায়, একাডেমির ভেতরে স্টলের কাঠামো ও মূলমঞ্চের কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল স্থাপনের উপকরণ এনে রাখা হয়েছে সেখানে একাডেমির লোকজন স্টল নির্মাণের প্রাথমিক কাজ করছেন সারাক্ষণ।

মেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহেমদ জানান, এবারের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় স্তম্ভ, গ্লাস টাওয়ারসহ পুরো বিজয়ের পুরো আঙ্গিনা মেলার সাথে যুক্ত করা হয়েছে। এর ফলে দর্শনার্থীরা মেলা উপভোগের পাশাপাশি বিজয় স্তম্ভও প্রত্যক্ষ করতে পারবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com