শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সংরক্ষিত আসনে আ.লীগের ১৩৮৫ ফরম বিক্রি

সংরক্ষিত আসনে আ.লীগের ১৩৮৫ ফরম বিক্রি

ডেস্ক  নিউজঃ সংরক্ষিত নারী আসনে সদস্য হতে তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৩৮৫ জন। সংরক্ষিত আসনের এই মনোনয়ন ফরম বিক্রির একদিন সময় বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (১৮ জানুয়ারি) পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি করা হবে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ফরম বিক্রির শেষ দিন নির্ধারণ করা হলেও আরও একদিন বাড়িয়ে তা শুক্রবার পর্যন্ত করা হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে ফরম জমা দিতে হবে।

সংরক্ষিত এ আসনের প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ (এমপি) নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com