বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
নৌবাহিনীর প্রধান হলেন আওরঙ্গজেব

নৌবাহিনীর প্রধান হলেন আওরঙ্গজেব

ভিশন বাংলা ডেস্কঃ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। তিনি এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।আজ রবিবার প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এর আগে, উপকূল রক্ষী বাহিনী-কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।ভাইস এডিমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেবেন তিনি।২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য আওরঙ্গজেবকে নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।একই দিন আরেক প্রজ্ঞাপনে এডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com