মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্কঃ হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আজ (সোমবার) বাংলাদেশে আসছেন। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে তিনি বাংলাদেশে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এমিরেটসের একটি ফ্লাইটে আজ সকালে ঢাকায় পৌঁছার পর অ্যাঞ্জেলিনা জোলি সরাসরি কক্সবাজারে যাবেন।যদিও অ্যাঞ্জেলিনা জোলির এ সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইউএনএইচসিআরের ঢাকা অফিস।আমেরিকান অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।সূত্র জানায়, রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণেই বাংলাদেশে আসবেন জোলি। তবে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট তারিখ প্রকাশ করছে না তারা। বাংলাদেশে পৌঁছানোর পরই বিষয়টি জানানো হবে।এর আগে ২০১৭ সালেও বাংলাদেশে আসতে চেয়েছিলেন জোলি। তখন নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি। এর পর ২০১৮ সালের অক্টোবরেও দ্বিতীয়বারের মতো বাতিল হয়েছে তার বাংলাদেশ সফর।অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিন দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।জোলির আগে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রোহিঙ্গা শিবির দেখতে বাংলাদেশে এসেছিলেন। গত বছরের মে মাসে ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে এসেছিলেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com