সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ভিক্ষুকমুক্ত হচ্ছে নীলফামারী, শুরু হয়েছে পুনর্বাসন কর্মসূচি

ভিক্ষুকমুক্ত হচ্ছে নীলফামারী, শুরু হয়েছে পুনর্বাসন কর্মসূচি

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলাকে ভিক্ষুকমুক্তকরণে আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিক্ষুকমুক্তকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠান শেষে ৩৫ জন ভিক্ষুকের মাঝে একটি করে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
আসাদুজ্জামান নুর বলেন, এই অঞ্চলে এখন আর মঙ্গা নেই ঠিকই তবে, মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে। সরকারের গৃহীত কর্মসূচি অনুযায়ী ভিক্ষুকদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্তকরণে ভিক্ষুকমুক্ত করার অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার আলোকে নীলফামারীতে ভিক্ষাবৃত্তির সাথে জড়িতদের তালিকা প্রণয়ন করে তাদের চাহিদার ভিত্তিতে পুনর্বাসন করার উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকবে এবং তাদের সরকারিসহ বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করে ভিক্ষুকমুক্ত করা হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, নীলফামারী জেলায় ৫৩০৫ জন ভিক্ষুক রয়েছে। এদের মধ্যে নীলফামারী সদরে ৯৯৪ জন, সৈয়দপুরে ৫৩৫ জন, কিশোরগঞ্জে ১২৫৪ জন, জলঢাকায় ৪০৮ জন, ডোমারে ৫৭৪ জন ও ডিমলায় ৯৮৩ জন। যার মধ্যে কিশোরগঞ্জ উপজেলার ১২৫৪ জনকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পুনর্বাসন করা হয়েছে।

নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com