বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
দাম কমেছে তেল-ডালের

দাম কমেছে তেল-ডালের

ডেস্ক নিউজঃ আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার পাশাপাশি সরবরাহ বাড়তে থাকায় কিছু কিছু ভোগ্য পণ্যের দাম কমতে শুরু করেছে। বিশেষ করে সয়াবিনের দাম মণ প্রতি কমেছে ১০ থেকে ১৫ টাকা। আর কেজিতে অন্তত ৫ টাকা কমেছে সব ধরনের ডালের দাম।

কিন্তু সরবরাহে ঘাটতি না থাকলেও চিনির দাম এ সপ্তাহেও মণ প্রতি ১৫ টাকা বেড়েছে।

গত এক মাসের বেশি সময় ধরে অস্থির থাকা ভোজ্য তেলের বাজারে স্বস্তি ফিরতে শুরু করলেও তা পুরোপুরি আশাব্যঞ্জক নয়। এ সপ্তাহে সয়াবিনের দাম কিছুটা কমলেও বেড়েছে সুপার সয়াবিন এবং পাম অয়েলের দাম।

জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে চিনির বাজার অস্থিতিশীল। এ সপ্তাহেও দাম মণ প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। কিন্তু বাজারে চিনির কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে বুকিং রেট কমায় বাজারে পর্যাপ্ত ডালের সরবরাহ রয়েছে। যে কারণে সব ধরণের ডালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা কমেছে।

কমেছে আদা, রসুন এবং পেঁয়াজের মতো সাধারণ মসলার দামও।

বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর। প্রতিবেশী ভারত, মিয়ানমার ছাড়াও বিভিন্ন দেশ থেকে এসব ভোগ্য পণ্য আমদানি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com