বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
কাল সন্ধ্যা থেকে যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল সন্ধ্যা থেকে যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডেস্ক নিউজঃ ফের গ্যাসের জন্য দুর্ভোগে পড়তে হবে রাজধানীবাসীকে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না তার মধ্যে রয়েছে—মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরান ঢাকার সমগ্র এলাকা, গোপীবাগ, বঙ্গভবন, স্বামীবাগ, রামপুরা এলাকা, দক্ষিণ বনশ্রী, নন্দীপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টো রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও তদসংলগ্ন এলাকা। এ সময় এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার সকাল ৮টা থেকে এসব এলাকায় পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।তিতাস গ্যাস বিতরণ কোম্পানির পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, মেট্রোরেলের কাজের জন্য শাহবাগ এলাকায় পুরোনো লাইন স্থানান্তর ও নতুন লাইন নির্মাণের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।কয়েক দিন ধরেই ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। এ জন্য রাজধানীবাসীকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com