বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

ডেস্ক নিউজঃ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার শেষ হচ্ছে সাদ অনুসারীদের ইজতেমা। সেই সঙ্গে টঙ্গীর তুরাগ তীরে চার দিনব্যাপী চলা ৫৪তম বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে। জানা গেছে, আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা শামীম।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে সাদ অনুসারী মো. হারুন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের আগে দিল্লির মাওলানা শামীম উর্দুতে হেদায়েতি বয়ানও করবেন। গত দুই দিন বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান শোনে ও ইবাদত-বন্দেগিতে দিন পার করছেন সাদ অনুসারী মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে প্রত্যেকে যার যার গন্তেব্যে ফিরে যাবেন।

গত রবিবার (১৭ ফেব্রুয়ারি) রবিবার বাদ ফজর ভারতের মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্যে দিয়ে মাওলানা সাদ অনুসারীদের দুই দিনের ইজতেমা শুরু হয়। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বাদ ফজর উর্দুতে বয়ান করেন দিল্লির নিজামউদ্দিন মারকাজের মাওলানা মুরসালিন। পরে তা বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের আব্দুল্লাহ মনসুর। এরপর তালিমের মুয়াল্লিমদের উদ্দেশে উর্দুতে বয়ান করেন দিল্লির মুফতি রিয়াসদ আলী। বাদ জোহর উর্দুতে বয়ান করেন দিল্লির শাহজাদ এবং বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ আছর বয়ান করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। বাদ মাগরিব উর্দুতে বয়ান করেন দিল্লির মুরুব্বি মাওলানা শওকত এবং বাংলায় অনুবাদ করেন মুফতি জিয়া বিন কাশেম। এভাবেই গত দুই দিন বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান শোনে ও ইবাদত-বন্দেগিতে দিন পার করছেন সাদ অনুসারী মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে প্রত্যেকে যার যার গন্তেব্যে ফিরে যাবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com