বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা

শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা

ডেস্ক নিউজঃ শপথ নিয়েছেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা (এমপি)। সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথ পাঠ করানো হয়।আজ বুধবার সকাল সাড়ে ১০টায় তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী।

সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করেন। এ ছাড়া নারী এমপিদের আইডি কার্ড দেয়ার জন্য পৃথক পৃথকভাবে তাদের ছবি তোলা হয়। ছবি তোলার ফাঁকে ফাঁকে সংসদের তৃতীয়তলায় ভিআইপি ক্যাফেটেরিয়ায় তাদের চা-নাস্তা খাওয়ানো হয়।এর আগে রবিবার নারী সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ৪৯টি নারী আসনের কোনোটিতে একাধিক প্রার্থী না থাকায় কমিশন সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির এমপিরা এখনও শপথ না নেয়ায় তাদের নির্ধারিত একটি আসন এখনো শূন্য।গত ৩ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযাযী ১১ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন ৪৯টি সংরক্ষিত নারী আসেনের বিপরীতে ৪৯ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।পরে ১২ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হলেও এ দিন কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com