বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা

ভোট দিলেন আতিকুল

ডেস্ক নিউজ: রাজধানীতে বৃষ্টিভেজা সকালে নিজের ভোট দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সকাল ৯টার দিকে উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটটি দেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে। রাজধানীতে অবশ্য আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে সকালে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে বৃহস্পতিবার এই উপনির্বাচন হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনে এমনিতেই এ উপ নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম। তার মধ্যে সকালের বৃষ্টির কারণে ভোটের প্রথম ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com