মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
‘সবাইকে নিয়ে সুন্দর ও সবুজ ঢাকা নগরী গড়তে চাই’

‘সবাইকে নিয়ে সুন্দর ও সবুজ ঢাকা নগরী গড়তে চাই’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমি নগর সেবক হিসেবে থাকতে চাই। নগরের উন্নয়নের জন্য কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর ও সবুজ একটি ঢাকা নগরী গড়তে চাই।মেয়র নির্বাচিত হওয়ার পর আজ শনিবার (২ মার্চ) দুপুরে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে বাংলাদেশ ক্লাবে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে ঢাকা উত্তরের উন্নয়নকে তিন ভাগে ভাগ করেছি।তিনি বলেন, আগামী এক বছরে যা করতে চাই তা হলো- ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা। কর ও লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা; বৃক্ষ রোপন, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ; প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা হবে। নগরীর দখলকৃত ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আতিকুল ইসলাম আরও বলেন, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। নতুন যুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে। প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা নগর উন্নয়নের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন মেয়র আতিকুল ইসলাম।প্লাস্টিকের বোতল, ময়লা ফেলার বোতল ময়লা ফেলার যথা স্থানে রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আগামী বর্ষায় ঢাকাকে জলবদ্ধতা থেকে রক্ষা করুন।তিনি বলেন, কালেক্টিভ পদ্ধতিতে মশার বিরুদ্ধে ক্রাস প্রোগ্রাম নেওয়া হবে। এ জন্য সেনানিবাস, বসুন্ধরা আবাসিক, বিমানবন্দর, ডিএমপি ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় করে এটা বাস্তবায়ন করে মশা দূর করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com