বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
ওবায়দুল কা‌দে‌রের সার্বক্ষ‌ণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কা‌দে‌রের সার্বক্ষ‌ণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

হানিফ সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের সুচিকিৎসার স্বার্থে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় করতে নিষেধ করেছেন। চিকিৎসায় যাতে ব্যাঘাত ঘটে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, এ বিষয়টি চিকিৎসকরা বলতে পারবেন। তবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের উন্নত চিকিৎসা হয় এবং চিকিৎসকরা সার্বক্ষণিক তার পাশে আছেন। এ বিষয়টি এখনও বলা যাচ্ছে না।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়েছে। এরই মধ্যে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়ে এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com