বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
স্বাধীনতা পদক পাচ্ছেন ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্বাধীনতা পদক পাচ্ছেন ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিউজ ডেস্কঃ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে সরকার। পদকপ্রাপ্তদের মধ্যে চারজন রয়েছেন মরণোত্তর।

আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব (কমিটি ও অর্থনৈতিক) মোসামাৎ নাসিমা বেগম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১২ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনীত করা হয়েছে।

স্বাধীনতা ‍ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার এ সম্মাননা পাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এ টি এম জাফর আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জি. মোশাররফ হোসেন, ডা. কাজী মিসবাহুন নাহার, মরহুম আবদুল খালেক (মরণোত্তর)।

এ ছাড়া মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর), ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, মুর্তজা বশীর, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অধ্যাপক ড. হাসিনা খান। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকেও দেওয়া হচ্ছে স্বাধীনতা পদক।

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মনোনীত বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এ পুরস্কার তুলে দেবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com