শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
খালেদার মুক্তির বিষয়ে সরকারের কিছুই করার নেই -আইনমন্ত্রী

খালেদার মুক্তির বিষয়ে সরকারের কিছুই করার নেই -আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন, তাই আদালত তাকে সাজা দিয়েছেন। তাকে জামিন হবে কিনা সে বিষয়ে সরকারের কিছুই করার নেই। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।

বিএনপি নেতাদের খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা নিজের ঘর সামলাতে পারেন না, তারা তো কত কথাই বলছেন। তাদের নিয়ে আমাদের কথা হতে পারে না। তারা খালেদা জিয়ার মামলা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com