বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
সুপ্রভাত ও জাবালে নুরের সকল বাস চলাচলে নিষেধাজ্ঞা

সুপ্রভাত ও জাবালে নুরের সকল বাস চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর (রুট নং এ-১৩৮) উত্তরা রানীগঞ্জ হতে সদরঘাটে চলাচলরত সুপ্রভাত প্রাঃ লিঃ এর সকল বাস ও মিনিবাস  এবং  ঢাকা মহানগরীর (রুট নং এ-১৮৪) বসিলা হতে আব্দুল্লাহপুরে চলাচলরত জাবালে নুর পরিবহন লিঃ এর সকল বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষনা করেছে বিআরটিএ। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত  সুপ্রভাত ও জাবালে নুর পরিবহনের সকল বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে ।গতকাল বুধবার বিআরটিএ এর উপপরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

বিআরটিএ’ এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, আগামী ০৩ কর্মদিবসের মধ্যে  সুপ্রভাত প্রাঃ লিঃ এবং জাবালে নুর পরিবহন লিঃ এর সকল বাস ও মিনিবাসের সমস্ত কাগজপত্র (রেজিস্ট্রেশন সনদপত্র, ফিটনেস সনদপত্র, রুট পারমিট, ট্রাক্স টোকেন, ইন্সুরেন্স ইত্যাদি ) ঢাকা বিভাগের বিআরটিএ’র উপপরিচালক (ইঞ্জিঃ) ও সদস্য সচিব ঢাকা মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটি শফিকুজ্জামান ভূঞা এর নিকট দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে । দাখিলকৃত কাগজপত্র বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে ।মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ৭২ ধারা মোতাবেক এই আদেশ জারি করা হয়েছে ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com