বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
শাহজালাল বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে আট কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে আট কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্কঃ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে প্রায় ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় আট কোটি টাকা।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি। উদ্ধার করা এই স্বর্ণবারের দাম আনুমানিক ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

আজ শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই অধিদফতরের কর্মকর্তারা রাত দেড়টার দিকে সেখানে যান। এরপর ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com