বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
বনানী অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৭৩

বনানী অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৭৩

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানী এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ২৫ জনে পৌঁছেছে। আহত ৭৩ জন। আজ শুক্রবার সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে আগুন লাগা ভবনটির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মুশতাক হোসেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ২৪ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।শুক্রবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে।দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শাজাহান শিকদার জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি প্রত্যেক তলায় মৃতদেহের খোঁজে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রত্যেক তলায় অনেক ছোট ছোট কক্ষ এবং টয়লেট রয়েছে। সবজায়গায় তাদের তল্লাশি চলছে।গতকাল দুপুরে বনানীর ২২ তলা ভবনটিতে আগুন লাগে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের ৮ ও ৯তলা থেকে আগুনের সূত্রপাত। এর পরই একের পর লাশ বের করে আনা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে ২৫ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয়। আর এতে করেই লাশের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে আজ সকালে পুলিশের পক্ষ থেকে ফের লাশের সংখ্যা ২৫ বলে জানানো হলো। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। আজ সকাল থেকেই ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com