শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সেন্টমার্টিনের নিরাপত্তায় বিজিবি

সেন্টমার্টিনের নিরাপত্তায় বিজিবি

নিউজ ডেস্কঃ একুশ বছর পর আবারো বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রবালদ্বীপ সেন্টমার্টিনের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। আগে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এ দ্বীপে তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল। তবে ১৯৯৭ সালে তাদের সরিয়ে নেওয়া হয়।

রবিবার থেকে সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করা হয় বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহসিন রেজা নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন শুরু থেকেই বাংলাদেশের ভূখণ্ডের অন্তর্গত। সেন্টমার্টিনকে বাংলাদেশের ধরে নিয়েই মিয়ানমারের সঙ্গে ১৯৭৪ সালে সমুদ্রসীমা চুক্তি হয়।

তবে গেল বছরের অক্টোবরে সেন্টমার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করে বসে মিয়ানমার। দেশটির জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটেও সম্প্রতি প্রকাশিত মানচিত্রে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়। বাংলাদেশের প্রতিবাদের মুখে সেটি পরিবর্তন করে মিয়ানমার।

বিজিবি কর্মকর্তা মহসিন জানান, সেন্টমার্টিনের নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানকার নিরাপত্তায় যতজন দরকার সেই কজন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।’

তিনি বলেন, ‘সেন্টমার্টিন থেকে বিভিন্ন সময় রোহিঙ্গা আটক করেছে কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও বিজিবি। তাছাড়া বিভিন্ন সময় ওই এলাকায় দস্যুতার ঘটনাও ঘটেছে।’

‘টেকনাফ থানার একটি ফাঁড়ি রয়েছে সেন্টমার্টিনে রয়েছে টেকনাফ থানা পুলিশের একটি মাত্র ফাঁড়ি। সরকারের নির্দেশনা অনুযায়ী সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com