শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হলেন কানিজ ফাতেমা

কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হলেন কানিজ ফাতেমা

ডেস্ক নিউজ: সাবেক সচিব কানিজ ফাতেমাকে সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এর আগে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব), শিক্ষা মন্ত্রণালয়াধীন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), পরিকল্পনা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, অর্থ বিভাগের উপসচিব (বাস্তবায়ন), পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক, দুর্নীতি দমন কমিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। টাঙ্গাইলের ভূঞাপুরে থানা নির্বাহী কর্মকর্তা এবং মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া ১৯৯৫ সালে সাসেক্স ইউনিভার্সিটি, যুক্তরাজ্য থেকে এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি বিষয়ে মাস্টার্স অব আর্টস ডিগ্রি লাভ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com