শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির আগেই সফল হব : ড. কামাল

স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির আগেই সফল হব : ড. কামাল

নিউজ ডেস্কঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই জনগণ আন্দোলনের মাধ্যমে সফল হবে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামালের ৮৩তম জন্মদিন উপলক্ষে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সকালে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে সফল হবে। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে যেসব তরুণরা সম্পৃক্ত ছিল তাদের জন্য সামনের দিনগুলোতে উজ্জল ভবিষ্যত অপেক্ষা করছে। আমরা স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির আগেই সফল হব। দেশ আরো এগিয়ে যাবে।

এসময় তিনি গণতান্ত্রিক আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। গণফোরামে নতুন যোগ দেয়া নেতাগুলোর নাম উল্লেখ করে তিনি বলেন, তারা প্রত্যেকেই বিশিষ্ট ব্যক্তি। তারা নিজ নিজ জায়গায় বিখ্যাত এবং গ্রহণযোগ্য।

এর আগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ড. কামাল হোসেনেকে তার ৮৩তম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। এরপর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. কামাল। এসময় গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com