বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
রাজধানীতে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

রাজধানীতে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্য ভবন এলাকায় সকাল পৌনে ৭টার দিকে স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও আহত হন দুজন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর মৎস্য ভবন সড়ক দিয়ে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে গাড়ি দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরাও হাসপাতালে চিকিৎসাধীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com