বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
চিরনিদ্রায় শায়িত জায়ান

চিরনিদ্রায় শায়িত জায়ান

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয় ছোট্ট জায়ান।এর আগে বুধবার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় জায়ানের জানাজা।

আদরের নাতি জায়ানের মরদেহ শেষবারের মতো দেখতে বুধবার বেলা আড়াইটার পর বনানীতে শেখ সেলিমের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি শেখ সেলিমসহ তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ।তার আগে বুধবার দুপুর পৌনে ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিমান ইউএল-১৮৯ ফ্লাইটে জায়ানের মরদেহ দেশে আসে। তবে আহত স্বামী জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে রয়ে গেছেন জায়ানের মা শেখ আমেনা সুলতানা সোনিয়া।গত রোববার শ্রীলঙ্কায় চালানো সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ। সেদিন সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও দুটি স্থাপনায় সিরিজ বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন বিদেশি নাগরিক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com