মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
বাদামতলীতে ৬০০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, ৬৬ লাখ টাকা জরিমানা

বাদামতলীতে ৬০০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, ৬৬ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ: নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ এবং নতুন মোড়কে নতুনভাবে মেয়াদের ট্যাগ লাগিয়ে বাজারজাত করার অপরাধে ৬৬ লাখ টাকা (মেসার্স মৌসুমী ট্রেডার্স ৫০ লাখ এবং মেসার্স মনির এন্টারপ্রাইজ ১৬ লাখ) জরিমানা এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০, ক্রাইম প্রিভেনশন কম্পানি ৩, লালবাগ ক্যাম্প পরিচালিত একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও রাজধানীর কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকায় পরিচালিত ওই অভিযানে প্রায় ৬০০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়।

অভিযানটির নেতৃত্বে ছিলেন সিপিসি ৩ লালবাগ ক্যাম্প কমান্ডার মেজর মো. আনিসুজ্জামান। আর আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বিশেষ এই অভিযানটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম, পিপিএম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com