শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে শেষ হলো জেলা শিল্পকলা একাডেমির স্কুল-কলেজ পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে শেষ হলো জেলা শিল্পকলা একাডেমির স্কুল-কলেজ পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচী

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্বাবধানে দেশব্যাপী স্কুল,কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত ও বাংলা সংগীত শিক্ষণ কর্মসুচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার(২ মে) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্সুচির মধ্য দিয়ে শেষ হয় মাসাধিককালব্যাপী এ আয়োজন।

মাসাধিককালব্যাপী চলা শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মসুচির সমন্বয়ক এর দায়িত্ব পালন করেন জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন।

জেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়া শুদ্ধভাবে জাতীয় সংগীত ও বাংলা সংগীত শিখন কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মোজাম্মেল হক বাবলু, সাইফুল ইসলাম বাবু, বিধান চন্দ্র দাস ও পলাশ চন্দ্র রায় প্রেম।

জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক পরিচালিত মাসাধিককালব্যাপী চলা শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মসুচির সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক ঠাকুরগাঁও ড. কেএম কামরুজ্জামান সেলিম ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস।

উল্লেখ্য, কর্মসুচির আওতায় জেলার মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com