বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্কঃ কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একনলা একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার ভোরে সমুদ্রসৈকতের ঝাউবনে এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচায় পাওয়া গেছে। সে কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আনু প্রধানের ছেলে মোহাম্মদ মাসুম (৩১)।কক্সবাজার র‌্যাব-১৫-এর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, সাগরপথে ইয়াবার একটি চালান আসবে, এমন তথ্যের ভিত্তিতে ঝাউবাগানে অবস্থান করছিল র‌্যাবের একটি টিম। অবস্থান টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঝাউবনে তল্লাশি করা হয়। এ সময় অস্ত্র, ইয়াবা ও দুজনের মরদেহ পাওয়া যায়। অভিযানের মুখে অনেকে পালিয়ে যায়।নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com