বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
বিএসএমএমইউ প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় পেট্রল বোমা

বিএসএমএমইউ প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় পেট্রল বোমা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে একটি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার ভোরে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রল বোমাটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।

রেজিস্ট্রারের কক্ষের সামনে পেট্রল ভরা বোতল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারপর পুলিশ এসে তা নিয়ে যায়।

শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান ঘটনাটি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পেট্রল বোমা কীভাবে সেখানে গেল, তা তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, দুদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেই এই পেট্রল বোমা উদ্ধার ও আগুন লাগানোর ঘটনা ঘটল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com