সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘আগে পা টিপে দাও, পরে অভিযোগ শুনব’ -পুলিশ

‘আগে পা টিপে দাও, পরে অভিযোগ শুনব’ -পুলিশ

ভারতের ভূপালের এক যুবক একটি অভিযোগ দায়ের করতে থানায় গিয়েছিলেন। থানার এক পুলিশ কর্মকর্তা যুবককে বললেন, ‘আগে আমার পা-টা টিপে দাও, তারপর অভিযোগ শুনব।’ আজ সোমবার ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে এ ঘটনার খবর প্রকাশিত হয়েছে।

জানা গেছে,  নিরুপায় হয়ে ভূপালের ওই যুবক থানার পুলিশ কর্মকর্তার পা টিপতে শুরু করেন। থানার রুমটিতে অন্য এক লোক বসা ছিলেন। তিনি সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। এরপর ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওর সূত্র ধরে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়। তার নাম লিলাধর। ইতোমধ্যে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভূপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com