মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী মনিরুল নিহত

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী মনিরুল নিহত

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিজিবির সাথে প্রকৃত বন্দুকযুদ্ধে মনিরুল ইসলাম বাবুল নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। বুধবার রাতে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকার দেহনগর বনডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে।

দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের বনডাঙ্গী ক্যাম্পের সুবেদার আতাউর রহমান জানান, ঈদের দিন বুধবার রাতে মনিরুল ইসলাম বাবুল সহ কয়েকজন মাদক ব্যবসায়ী পীরগঞ্জের ফকিরগঞ্জ বনডাঙ্গী এলাকায় মাদকের একটি বড় চালান দিনাজপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের ধাওয়া করলে মাদক চোরাকারবারীরা বিজিবি উপর গুলি চালায়। এসময় বিজিবি নিজেদের প্রাণ রক্ষার্থে উল্টো গুলি চালালে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম বাবুল ঘটনাস্থলে নিহত হয় ও অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ বেতল ফেন্সিডিল, মদ ও দেশিয় অস্ত্র এবং ২২ হাজার টাকা উদ্ধার করা হয়

নিহত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com