শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর করলো বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা

বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর করলো বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করতে গেলে বাধা পেয়ে এই ভাঙচুর চালায়। তারা কার্যালয়ের টেবিল ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের কয়েকজন আহত হয়।

আহত মাহবুব ইমতিয়াজ নামের বিক্ষুব্ধ ছাত্রদলের কর্মী অভিযোগ করেন, ডাকসুর জিএস প্রার্থী অনিক এবং এজিএস প্রার্থী সোহেল তার উপর ভাঙা কাঁচ নিক্ষেপ করে। এতে তিনিসহ কয়েকজন রক্তাক্ত হন।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের অবস্থানের ফলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com