রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ঢাবির ব্যবসায় শিক্ষার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান

ঢাবির ব্যবসায় শিক্ষার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান

ভিশন বাংলা ডেস্ক: সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের দরিদ্র ও মেধাবী আবাসিক শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত ৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো. আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডীন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোস্তফা খায়ের উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড প্রতি মাসে ৫০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে এই শিক্ষা বৃত্তি প্রদান করবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com