রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

রিকশা চালকদের চায়ের দাওয়াত দিলেন মেয়র খোকন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনরত রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এ আমন্ত্রণ জানান তিনি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, আলোচনায় সমস্যার সমাধান হবে।

মেয়র আরো বলেন, ঢাকায় অনেক রাস্তা, আমরা মাত্র দু’টি রাস্তা বন্ধ করেছি, তারা (রিকশাচালক) কেন এমন করছে।

এ সময় রাজধানীর যানজটের বিষয়ে নগরপিতা হিসেবে আমার একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে সাঈদ খোকন বলেন, এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ ছাড়াও ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসিসিসি মেয়র।

রাজধানীর কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধ করার ঘোষণায় গতকাল সোমবার মুগদা বিশ্বরোড এলাকায় বিক্ষোভ করেন চালক-মালিকরা। একই দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সড়ক অবরোধ করেন রিকশাচালকরা। এতো দুর্ভোগে পড়েন রাজধানীবাসী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com