মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
দুধের মানের ক্ষেত্রে নমনীয়তা না দেখাতে ১০ বিশিষ্ট নাগরিকের আহ্বান

দুধের মানের ক্ষেত্রে নমনীয়তা না দেখাতে ১০ বিশিষ্ট নাগরিকের আহ্বান

ভিশন বাংলা ডেস্ক: ‘কোনো প্রকার নমনীয়তা প্রদর্শন না করে জনগণের জীবন রক্ষার স্বার্থে বাজারজাত দুধের সঠিক মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন দেশের দশজন বিশিষ্ট নাগরিক।

এদের মধ্যে রয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, চিত্রশিল্পী রফিকুন নবী, অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আতাউর রহমান, লেখক মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুস ও হাসান আরিফ।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগে লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে একদল গবেষক বাজারজাত গরুর দুধের পরীক্ষা করে তাতে মানবদেহের জন্য ক্ষতিকারক অ্যান্টিবায়টিক ও ডিটারজেন্ট এর সন্ধান পেয়েছেন। গবেষকের ভাষ্য মতে বাজার থেকে তিনি এবং তার সহকর্মীরা দশটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন, যার প্রতিটিতেই ঐ সকল উপাদান বিদ্যমান। দুধ শিশু ও প্রবীণদের অন্যতম খাদ্য। যার পরামর্শ চিকিত্সকগণ নিয়মিত দিয়ে থাকেন।

অন্যদিকে চা, মিষ্টান্ন ও অন্যান্য খাদ্যে দুধের ব্যাপক ব্যবহার বাংলাদেশে হয়ে থাকে। ফলে বাজারজাত দুধ দেশের সমগ্র জনগোষ্ঠী পুষ্টিকর ও সুস্বাদু খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন। দেশের সর্বস্তরের মানুষের জীবনের স্বার্থে সঠিক মান ও প্রক্রিয়া বজায় রেখে গরুর দুধ বাজারজাত করা সংশ্লিষ্ট মহলের নৈতিক ও আইনগত দায়িত্ব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com