শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
১০০ মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত

১০০ মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত

নিজস্ব প্রতিবেদক: নতুন একটি প্রকল্পের আওতায় প্রতি বছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে ভারত সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

‘মুক্তিযোদ্ধা চিকিৎসাসেবা প্রকল্প’-এর আওতায় মুক্তিযোদ্ধাদের এ সেবা দেয়া হবে। ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। এ বছরই ১০০ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে এই চিকিৎসা সেবা দেয়া হবে।

ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে এই চিকিৎসাসেবা দেয়া হবে বলে জানা গেছে। আবেদনকারীদের ওয়েবসাইট দেখে নির্ধারিত ফরমে ২২ আগস্টের মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ক একটি বিজ্ঞাপন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ১৬ জুলাই স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com