মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় ত্রিমুখী ‌বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় ত্রিমুখী ‌বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক: দু’দল মাদক ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হড়রা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোহন আলীর ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে তাদের কাছে খবর আসে সদরের হড়রা এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

তিনি জানান, প্রায় আধঘণ্টা চলা ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর নিয়ে জানতে পারি ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি চিহ্নিত ব্যক্তি মাদক ব্যবসায়ী রফিকুল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি অস্ত্র ও ৫টি মাদক মামলা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com