শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আদালত প্রতিবেদক: দুর্ঘটনায় সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন তার বাবা ইউনুস আলী শিকদার। আজ মঙ্গলবার (২৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহতের বাবার পক্ষে অ্যাডভোকেট মো. ফাইজুল্লাহ রিট আবেদনটি করেন।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে।গত ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়াকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এ সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।চাপা দেওয়ার ঘটনায় আটক কাভার্ডভ্যানের চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়। চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে বেপরোয়া গতিতে যান চালানো, সংকেত অমান্য, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তির (মোটরসাইকেল) ক্ষতিসাধন, হত্যার উদ্দেশ্যে আক্রমণসহ সাতটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com