সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আন্তরিক পরিবেশ রয়েছে

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আন্তরিক পরিবেশ রয়েছে

তুরস্কের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আন্তরিক পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম অাল্লামা সিদ্দিকী।

তিনি বলেন, বাংলাদেশ একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। এখানে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ একটি স্থান।

ইস্তাম্বুলে বাংলাদেশের দূতাবাস এবং ইস্তাম্বুলের কনস্যুলেট জেনারেল যৌথভাবে ৩০ জানুয়ারি ইস্তাম্বুলের তুর্কি নেতৃস্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে একটি সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশে আন্তরিক পরিবেশের উল্লেখ করে তিনি বলেন, তুরস্কের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এখানে কাজের সুযোগ রয়েছে। তা ছাড়া বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হতে পারে যা তুরস্কের ব্যবসায়ীরা/বিনিয়োগকারীদের জন্য নিবেদিত।

দেশ দুটির আন্তরিক সম্পর্কেকে ইঙ্গিত করে বলেন, আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, এবং সাংস্কৃতিক ঐক্য রয়েছে।

এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসন শুরু করার বিষয়ে তুরস্কের সহযোগিতাও কামনা করেন। তিনি তুর্কি ও আন্তর্জাতিক জনমতকে সংকট মোকাবেলায় গঠনমূলকপদক্ষেপ নেয়ার কারণে ধন্যবাদ জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com