শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রেনু হত্যায় আরো পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর

রেনু হত্যায় আরো পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় গণপিটুনি দিয়ে তাসলিমা বেগম রেনু নামের এক নারীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা আরো পাঁচজনকে তিনদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর আগের রাতে বাড্ডার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। মহানগর হাকিম তোফাজ্জেল হোসেনের আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম হোসেন হ্নদয়কে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। গত সোমবার বাচ্চু, শাহীন ও বাপ্পী নামের তিনজনকে এবং গত মঙ্গলবার কামাল হোসেন ও আবুল কালাম আজাদ নামে দুইজনকে চারদিন করে রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তার আরেক আসামি জাফর গত রবিবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে রেনুকে পিঠিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। এই নিয়ে এই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে ওই নারীকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ সনাক্ত করেন তার ভাগনে (বোনের ছেলে) ও বোন রেহানা। ঘটনার দিন তিনি ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য বাড্ডায় যান।

রেনুর মৃত্যুর পর ভাগনে নাসির উদ্দিন টিটো বাদী হয়ে অজ্ঞাতনামা চারশ থেকে পাঁচশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com