শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিকআপ উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত, আহত-১৫

পিকআপ উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত, আহত-১৫

ভিশন বাংলা ডেস্ক: নোয়াখালীর চৌমুহনীতে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ শ্রমিক। তাদেরকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আজ রবিবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে ভবনের ছাদ ঢালাইয়ের জন্য ফেনী থেকে ১৯ জনের একটি দল পিকআপে করে যাচ্ছিল। পিকআপটি চৌমুহনী সিঙ্গারের সামনে পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক শ্রমিক। গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার পথে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে ৯ শ্রমিক এখন  চিকিৎসাধীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com