রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় এবারের ঈদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছুটি বাতিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান মন্ত্রিপরিষদের উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ রোগ নিয়ন্ত্রণে নিতে হবে। সেজন্য স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রশাসনের অন্য কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি না নিয়ে ঢাকায় থাকতে বলা হচ্ছে।

সচিব আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলের বাইরে ঈদ না করতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এ ছাড়া যেসব চিকিৎসক বিভিন্ন প্রশিক্ষণে রয়েছেন তাদের প্রশিক্ষণ আপাতত বন্ধ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com