মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন। আজ শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল এলাকায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার ওসি আশিকুর রহমান জানান বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল এন্টারপ্রাইজের একটি বাস ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছিল। এ সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে যাচ্ছিল দিনাজপুর অভিমুখী নিশাত এন্টারপ্রাইজের বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে মারা যান আরো দুইজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ বলে জানিয়েছেন ওসি। দুর্ঘটনাস্থল থেকে আহত ২১ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com