মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

৮ আগস্ট দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

৮ আগস্ট দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ডেস্ক: যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ আগস্ট দেশে ফিরছেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৯ জুলাই সরকারি সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী। সরকারি সফর শেষে ৫ আগস্ট তার দেশে ফেরার কথা থাকলেও সেটি তিনদিন পিছিয়ে ৮ আগস্ট দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে, সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি লন্ডনে প্রধানমন্ত্রী চোখের চিকিৎসা করান। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে অপারেশন পরবর্তী চিকিৎসা নিচ্ছেন তিনি।

লন্ডনে প্রথমবারের মতো বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০ জুলাই অনুষ্ঠিত ওই দূত সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিরা অংশ নেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com