মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ৫০ হাজার পুলিশ

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ৫০ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এডিস মশা প্রতিরোধে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশ লাইন্স এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর পর আমরা এডিস মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছি। আজ সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেনো এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে।’ ডিএমপি কমিশনার বলেন, শুধু সরকার-স্বাস্থ্য বিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এ জন্য সবার সচেতন হতে হবে। নিজেই নিজের আঙিনা পরিষ্কার করতে হবে। তবে ঢাকা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি অনেকগুণ বেড়েছে।এর পর কমিশনার ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com