মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

অর্থপাচারের অভিযোগ: স্ত্রীসহ মাহী বি চৌধুরীকে দুদকে তলব

অর্থপাচারের অভিযোগ: স্ত্রীসহ মাহী বি চৌধুরীকে দুদকে তলব

ভিশন বাংলা ডেস্ক: অর্থপাচারের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় পৃথক দুটি নোটিস পাঠানো হয়েছে।

নোটিসে এই দম্পতিকে আগামী ৭ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় ‍কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।এতে আরো বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।দুদক গত জুন থেকে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে বলে কমিশনের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com