শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
দুই মাসের অভিযানে ২০০ ধর্ষকের ঘুম হারাম

দুই মাসের অভিযানে ২০০ ধর্ষকের ঘুম হারাম

আন্তর্জাতিক ডেস্ক: নিয়োগ পাওয়ার মাত্র দুই মাসের মাথায় ২০০টি ধর্ষণ মামলার তদন্ত শেষ করেছেন পাকিস্তানের এক নারী পুলিশ। কুলসুম ফাতিমা নামের ওই স্টেশন হাউজ অফিসার (এসএইচও) দেশটির পাঞ্জাব প্রদেশের পাকপাতান জেলার প্রথম এসএইচও।

ফাতিমার এমন সাফল্য চারদিকে আলোচনার ঝড় তুলেছে। বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার প্রকাশ করেছে।

ফাতিমা বলছেন, নাবালিকাদের প্রতি তার দেশের পুরুষদের যে আচরণ সেটি তিনি কখনোই মানতে পারেননি। ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে তার একটি ক্ষোভ ছিল। সেই ক্ষোভ উগরে দেন চাকরি পাওয়ার পর।

‘সব সময় ভাবতাম কবে ধর্ষকদের শায়েস্তা করতে পারবো। সাব-ইন্সপেক্টরের পরীক্ষা দেওয়ার পর সেই সুযোগ পেয়ে যাই,’ বলছিলেন ফাতিমা।

তিনি জানান, যা সবসময় করতে চেয়েছেন সেই দায়িত্ব পাওয়ায় তিনি দারুণ খুশি।

এই নারী পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে সব তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

ফাতিমাকে নিয়োগ দেন জেলা পুলিশ অফিসার এবাদত নিসার। তিনি আশা করছেন, তার বিভাগে নারীদের অংশগ্রহণ আরও বাড়লে ধর্ষণের মতো অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com