শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহিলা আওয়ামী লীগের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

মহিলা আওয়ামী লীগের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও অন্যান্য শহিদের আত্মার শান্তি কামনায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আজ বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন ও পরিবারের অন্যন্য সদস্য এবং আত্মীয় স্বজন মিলাদে তাঁর সঙ্গে যোগ দেন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও অ্যাডভোকেট সাহারা খাতুন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা ও মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের অন্যান্য শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com