রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ২০ কর্মকর্তা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রদানপূর্বক পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ২০ পুলিশ কর্মকর্তা হলেন- নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তানভীর হায়দার চৌধুরী, খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এসএম ফজলুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুল আহসান, এসবির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) প্রলয় চিসিম, এসবির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) এসএম আইনুল বারী, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান খান, পিবিআই’র পুলিশ সুপার (এসপি) মো. আবুল কালাম আজাদ, নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার পুলিশ সুপার (এসপি) মো. গোলাম রউফ খান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার (এসপি) মো. শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) শামীমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সালমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পলিশ কমিশনার (ডিসি) মিরাজ উদ্দিন আহম্মেদ, নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ, ঢাকা জেলার পুলিশ ‍সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তবারক উল্লাহ, সিআইডি ঢাকার পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এস. এম. মোস্তাক আহমেদ খান ও চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির।

অন্য আরেকটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ২০ কর্মকর্তাদের বিভিন্ন স্থানে বদলি বা পদায়ন করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com