শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চলে গেলেন ভাষাসৈনিক ডা. এম এ গফুর

চলে গেলেন ভাষাসৈনিক ডা. এম এ গফুর

ভিশন বাংলা ডেস্ক: ভাষাসৈনিক, চাঁদপুরের বিশিষ্ট সংগঠক ডা. এম এ গফুর আর নেই। আজ শুক্রবার (২৩ আগস্ট) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

আজ বাদ জুমা চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে স্থানীয় পৌর গোরস্তানে তাঁকে দাফন করা হবে।

ডা. এম এ গফুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যায়নকালে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। দেশের স্বাধীনতার সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে দক্ষ সংগঠক তিনি। তবে অনেকটা প্রচারবিমুখ ছিলেন। চিকিৎসা শাস্ত্রে মেডিসিন ও রেডিওগ্রাফিতে দেশ-বিদেশে পড়াশোনা শেষে চাঁদপুরেই মৃত্যু পর্যন্ত সমাজসেবায় জড়িত ছিলেন এই ভাষাসৈনিক।

চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল, বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালসহ অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।

ডা. এম এ গফুর দুই ছেলে এবং মেয়ে রেখে গেছেন। তাঁর সহধর্মিনী  মাহমুদা খানম  ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তাঁর মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com